এআই গবেষণা-থিসিসে এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ PM
এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত © সৌজন্য প্রাপ্ত

শিল্পখাতের বাস্তব সমস্যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও থিসিসের কাজের সুযোগ তৈরিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং ব্রেইন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস। অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটির ডিন অধ্যাপক ড. দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্রেইন স্টেশন ২৩-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি-এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (আরএজি)সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হবে। ব্রেইন স্টেশন ২৩ তাদের বাস্তব প্রকল্পের বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের গবেষণা ও থিসিসের কাজের জন্য উন্মুক্ত করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেবেন।

এ অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব এআই ও সফটওয়্যার প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে এআইবিষয়ক কর্মশালা, সেমিনার ও হ্যাকাথন আয়োজন করবে। পাশাপাশি এআইইউবির ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারে ব্রেইন স্টেশন ২৩ অংশ নেবে।

অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এফএসটির সহযোগী ডিন অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান, র‍্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিসের পরিচালক অধ্যাপক ড. মাশিউর রহমান এবং হেড অব পাবলিক রিলেশনস আবু মিয়া আকন্দ তুহিন। ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান আসিফ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ: এআইইউবি
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬