ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল

ইফতার মাহফিল

ইফতার মাহফিল © ফাইল ফটো

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (২০ এপ্রিল) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি, ইসিই ও ইংরেজি ডিপার্টমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পৃথক ভাবে ডিপার্টমেন্ট ভিত্তিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ডিপার্টমেন্টের তত্বাবধানে ইফতার অনুষ্ঠানে যোগ দেন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ।

আরও পড়ুন: ১০ হাজার টাকায় ডেন্টালের প্রশ্ন, ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর

ইফতার কার্যক্রম শুরুর আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিল সম্পর্কে ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. সুফিয়া ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এখানে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী এসেছে। আমরা চাই আমাদের এ ছাত্র-শিক্ষক বন্ধন যেনো চিরকাল অটুট থাকে৷

গতকাল মঙ্গলবার কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ২১ এপ্রিল ইকোনমিক, ২৪ এপ্রিল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য ডিপার্টমেন্টের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়৷

মোস্তাফিজের বদলি নিয়েও বিপাকে আইপিএল
  • ১৪ মার্চ ২০২৬
ঢাবি ভিসির পদত্যাগপত্র গ্রহণ করেছি, অ্যাকসেপ্ট করিনি: শিক্ষ…
  • ১৪ মার্চ ২০২৬
উৎসব ভাতা নিয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন …
  • ১৪ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রম করল ২ ভারতীয় এলপিজিবাহী ট্যাঙ্কার
  • ১৪ মার্চ ২০২৬
সালমানকে মিরাজের রানআউট, অযৌক্তিক মনে করছেন ভারতের সাবেক তা…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081