মাতৃভাষা দিবসে নেই কোনো আয়োজন ডিআইইউতে

২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ PM
আয়োজন শূণ্য ডিআইইউ

আয়োজন শূণ্য ডিআইইউ © টিডিসি ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজন করে থাকলেও এবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে নেই কোনো আয়োজন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে শহীদদের স্মরণে কোনো আয়োজন নেই বলে নিশ্চিত করেছেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান।

এ নিয়ে স্থায়ী ক্যাম্পাসের সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ফার্মেসি, সিভিল এবং ইংরেজি বিভাগের একাধিক শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ২১ ফেব্রুয়ারিকে ঘিরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অথবা ভাষা শহীদদের ওপর আলোচনা সভারও আয়োজন করেনি কোনো বিভাগ।

শুধু বিভাগ ভিত্তিক নয়, বোর্ড অব ট্রাস্টিজ থেকে কেন্দ্রীয়ভাবে কোনো আয়োজন রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরেও সবাই আয়োজন নেই বলেই জানান। বোর্ড অব ট্রাস্টিজ থেকেও এ সংক্রান্ত কোনো নির্দেশনা পাননি বলে জানান তারা।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা জানান, করোনার কারণে আমরা কোনো আয়োজন করতে পারিনি। তবে করোনা পরবর্তী সময়ে আগামীতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শহীদ মিনার নেই বলেও জানা গিয়েছে।

ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর …
  • ০৭ আগস্ট ২০২৬
চুয়েটে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু, মিলবে ২ লাখ …
  • ০৭ আগস্ট ২০২৬
বছরে ৩৭৫০ কোটি টাকা আয় রোনালদোর,মেসির কত?
  • ০৭ আগস্ট ২০২৬
পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ, সংখ্যা বেড়ে ২০
  • ০৭ আগস্ট ২০২৬
আমিও চাই হাসিনা দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক: আ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু
  • ০৭ আগস্ট ২০২৬