এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারি ২০২২, ০৮:৫৯ PM
এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ © সংগৃহীত

শীতকাল মানেই যে শুধু বাহারি রঙের পোশাক, নানানরকম উৎসব আর বাতাসে হরেকরকম পিঠাপুলির গন্ধ তা নয়। এই কংক্রিটের শহরের ফুটপাত আর বস্তিতে বসবাসরত মানুষগুলোর কাছে প্রতিবছর শীত আসে এক ভিন্ন রূপে। সে রূপে নেই কোনো উৎসবের হইচই, নেই কোনো বাহারি রঙ।

অসহায়, সুবিধাবঞ্চিত মানুষগুলোর মাঝে এই শীতে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজন করে "উষ্ণতা" নামে শীতবস্ত্র বিতরণী কর্মসূচি।

আরও পড়ুন: আমি বেঁচে আছি: তসলিমা নাসরিন

কর্মসূচির মাধ্যমে নতুন ১০০০টি কম্বল এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও অন্যান্য  সদস্যদের কাছ থেকে সংগৃহীত শীতবস্ত্র বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশে ফুটপাতে ও বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. ইসমাইল হোসেন এবং সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসার মোফাসসল হোসাইন। 

আরও পড়ুন:  দুই কেজি গাঁজাসহ ছাত্রলীগ নেতা আটক

কর্মসূচি সম্পর্কে ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ তাহমীদ জামান বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব নানানরকম সামাজিক কার্যক্রম দ্বারা সর্বদা আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এই শীতে শহরের গৃহহীন হতদরিদ্র মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস 'উষ্ণতা'।

উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব ১৯৯৪ সালের বসন্তে প্রতিষ্ঠিত হয়। যার মূল উদ্দেশ্য হল সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা করা। 

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন দেখুন এখানে
  • ২৫ মার্চ ২০২৬
হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ, সুখবর দিল নবীন ফ্যাশন
  • ২৫ মার্চ ২০২৬
অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • ২৫ মার্চ ২০২৬
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের …
  • ২৫ মার্চ ২০২৬
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে যে সাত খেলা
  • ২৫ মার্চ ২০২৬
আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence