আইআইইউসির ৯ শিক্ষক-কর্মকর্তাকে বহিষ্কার

১৭ জানুয়ারি ২০২২, ০৯:১৮ PM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক-কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক-কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। © সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৯ জন শিক্ষক-কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  শনিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান স্বাক্ষরিত এক পৃথক চিঠিতে এ অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ভেরিফিকেশন চলমান রেখেই সুপারিশপত্র দেয়ার সিদ্ধান্ত

এতে বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন- কলা অনুষদভুক্ত ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউসার আহমেদ, সেনার্ক কোর্সের শিক্ষক নুরনবী এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সাইমা হক।

এছাড়া বাকি ছয় কর্মকর্তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক ড. মরতুজা আলী, সহকারী পরিচালক চৌধুরী গোলাম মাওলা, সহকারী লাইব্রেরিয়ান আনোয়ার হোসাইন নূরী, সহকারী পরিচালক (লাইব্রেরি) নুরুল কবির খান, ইঞ্জিনিয়ার সোয়াইব ও রেজাউল করিম।

আরও পড়ুন: গলায় ফাঁস দিয়ে আইআইইউসি ছাত্রীর আত্মহত্যা

এর মধ্যে রেজিস্টার স্বাক্ষরিত ড. মোহাম্মদ কাউসার আহমেদকে পাঠানো একটি চিঠির অনুলিপিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আইআইইউসিতে আপনার সার্ভিসের আর প্রয়োজন না থাকায় অদ্য ১৫ জানুয়ারি ২০২২ তারিখ থেকে আপনাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তবে, আপনাকে আগামী চার মাস অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে ১৪ মে যথারীতি বেতন প্রদান করা হবে। চিঠিতে আরও বলা হয়, চলমান সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল যথানিয়মে নির্ধারিত সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক অথবা বিভাগীয় চেয়ারম্যান বরাবর জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আপনার বিভাগসহ সংশ্লিষ্ট অফিসসমূহ থেকে অনাপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্রসহ পূরণকৃত ক্লিয়ারেন্স ফরম পাওয়া সাপেক্ষে অত্র অফিস থেকে আপনাকে অব্যাহতিপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) জাকিয়া চৌধুরী নামক এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬