ডিআইইউতে ক্যাম্পাস সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা

১১ জানুয়ারি ২০২২, ১১:১০ PM
ডিআইইউতে ক্যাম্পাস সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা

ডিআইইউতে ক্যাম্পাস সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) উদ্যোগে ক্যাম্পাস সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস বাড্ডা সাঁতারকুলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাদিয়া তানজিলার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ইমরানুল আজিম চৌধুরী।

আরও পড়ুন: স্বল্প খরচে মানসম্মত শিক্ষা দিচ্ছে ডিআইইউ

এতে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউন এবং ডেইলি-বাংলাদেশের ডিআইইউ প্রতিনিধি জাফর আহমেদ শিমুল, সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের ডিআইইউ প্রতিনিধি মুছা মল্লিক।

আরও পড়ুন: ইউসিবি ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

এছাড়া এ কর্মশালায় রাইজিংবিডি, আমার সংবাদ, ঢাকা ওয়েভ, বিডিলাইভ২৪, সময় জার্নাল, ইউনাইটেড নিউজ, দৈনিক অধিকার, জাগোনিউজ২৪, পিবিএন২৪, ডেইলি-বাংলাদেশ, নিউজ গার্ডিয়ান, খবর.কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেন।

ডিআইইউসাসের আয়োজনে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় অনুসন্ধানী সাংবাদিকতা, ক্যাম্পাস সাংবাদিকতা এবং বিভিন্ন রকম প্রতিবেদন ও ফিচার লেখার কলা কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা পরবর্তীতে আরও বড় পরিসরে সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন।

‘চোখ ওঠা’ কী— কীভাবে ছড়ায়, কী করবেন, কী করবেন না
  • ০৭ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া পেইজ থেকে অপপ্রচার বন্ধে ববি ছাত্…
  • ০৭ আগস্ট ২০২৬
কিসের হাসিনা, মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ…
  • ০৭ আগস্ট ২০২৬
মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬