বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে

০৬ জানুয়ারি ২০২২, ০১:২৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৫.৮৬ শতাংশ শিক্ষার্থী কম ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ৪৭তম বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৩ লাখ ২৮ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৯ সালে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ৩ লাখ ৪৯ হাজার ১৬০ জন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৭ হাজার ৫০৪ জন। বিদেশী শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৫০ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ২৪ হাজার ৬৮৯ জন।

আরও পড়ুন: স্থায়ী অধ্যাপক নেই চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার্থী সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৭৪ জন। এর পরের অবস্থানে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে ১৩ হাজার ১৫৯জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। শিক্ষার্থী সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ২৯১ জন।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মান নেই ৫৮ বিশ্ববিদ্যালয়ে

ইউজিসি বলছে, করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দেশের বেসরকারি খাত। যার মধ্যে অন্যতম বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলো। বিগত দশ বছরের মধ্যে ২০১৬, ২০১৯ এবং ২০২০ সাল ব্যতীত প্রতিবছরই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরের শিক্ষার্থী সংখ্যা হ্রাস পাওয়ার অন্যতম কারণ ছিল করোনা ভাইরাস মহামারী।

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬