আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: আ স ম রব

০৬ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ PM
মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক সেমিনারে কথা বলছেন আ স ম আব্দুর রব

মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক সেমিনারে কথা বলছেন আ স ম আব্দুর রব © টিডিসি ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাকে ভয় দেখাবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন। পূর্বে যারাই খারাপ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি।

সোমবার (৬ ডিসেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) কর্তৃক আয়োজিত 'মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আব্দুর রব আরও বলেন, রাজনীতি মানে রাজার নীতি নয়। রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে তাই রাজনীতি। নিজের ভোগ বিলাস তথা রাজার নীতি আসলে রাজনীতি নয়।

পড়ুন: সাম্প্রতিক বাংলাদেশকে নেতৃত্ব দিবে তরুণরা: ইবরাহিম 

এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতিক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান ড. রাহমান চৌধুরী, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান শহীদুল ইসলাম মল্লিক প্রমূখ।

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে উম্মোচিত হলো এক খণ্ড বাংলাদেশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অনিক আহমেদ। এর আগে গবিসাস কার্যালয়ের দেয়ালে পলাশী যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার ফিচার সম্বলিত 'একখণ্ড বাংলাদেশ' উদ্বোধন করা হয়৷

শফিকুল ইসলাম মাসুদের আসনে প্রায় ২০০ বস্তা চাল ‘আত্মসাৎ’, যা…
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ০৩ এপ্রিল ২০২৬
‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ’
  • ০৩ এপ্রিল ২০২৬
সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ
  • ০৩ এপ্রিল ২০২৬
তেল নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল তরুণের 
  • ০৩ এপ্রিল ২০২৬
তিন মাস পর বিএনপির নীতি নির্ধারকদের বৈঠক কাল
  • ০৩ এপ্রিল ২০২৬