সাম্প্রতিক বাংলাদেশকে নেতৃত্ব দিবে তরুণরা: ইবরাহিম

০৬ ডিসেম্বর ২০২১, ০৩:১১ PM
মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক সেমিনারে কথা বলছেন  মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)

মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক সেমিনারে কথা বলছেন মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) © সংগৃহীত

সাম্প্রতিক বাংলাদেশকে তরুণরা নেতৃত্ব দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক)।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনারের আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণদের মত প্রকাশের সুযোগ কম। তাই তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। তাই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা আমাদের উচিত নয়। আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া।

পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে উম্মোচিত হলো এক খণ্ড বাংলাদেশ

সোমবার (৬ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে অ্যাকাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে সকাল সাড়ে ১১ টায় সেমিনারটি শুরু হয়।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব। আরও উপস্থিত ছিলেন জাতীয় কল্যাণপার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীরপ্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অনিক আহমেদ।

 

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬