গবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সেমিনার কাল

০৫ ডিসেম্বর ২০২১, ১০:৪৮ PM
গবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সেমিনার কাল

গবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ সেমিনার কাল © ফাইল ছবি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৬ ডিসেম্বর) গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে সেমিনারটি একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে।

এতে স্বাগত বক্তব্য রাখবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন। আলোচক হিসাবে উপস্থিত থাকবেন গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব।

আরও উপস্থিত থাকবেন জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ডেইলি নিউএইজ-এর সম্পাদক নুরুল কবির, জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব, রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সভাপতি মো. রোকনুজ্জামান মনি।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬