রাজধানীতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

০৫ ডিসেম্বর ২০২১, ০১:০৩ PM
 বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনে

বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনে © সংগৃহীত

গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের ছাত্র মাহদী হাসান লিমন ট্রাকচাপায় নিহতের ঘটনায় রাজধানীর শেওড়াপাড়ায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় একই স্থানে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে লিমনের হত্যাকারী ঘাতক ট্রাকচালককে গ্রেফতারের দাবিসহ বেশ কয়েকটি দাবি জানায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

আজ সকাল থেকে এখন পর্যন্ত শেওড়াপাড়া ক্যাম্পাসের সামনেই অবস্থান করছে শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, রাজধানীর বিমানবন্দর এলাকায় গত শুক্রবার (০৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে পদ্মা অয়েল পাম্পের সামনে ট্রাকচাপায় নিহত হন মাহদী হাসান লিমন (২১)। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। ঢাকায় উত্তরার কামারপাড়া এলাকায় থাকতেন লিমন।

বৃহস্পতিবার ধানমন্ডিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন লিমন। সেখান থেকে রাতে তিনি নিজের মোটরসাইকেলে কামারপাড়ার বাসায় ফেরার পথেই ট্রাকচাপায় নিহত হন।

ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬