সাফল্যের মাপকাঠি কখনও মাপতে যাবেন না: গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে মাশরাফি

২৯ নভেম্বর ২০২১, ০৩:১৯ PM
ইউল্যাব এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান

ইউল্যাব এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান © সংগৃহীত

গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, পড়ালেখার বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। আর সাফল্যের মাপকাঠি কখনও মাপতে যাবেন না। কখনও যদি জীবনের টপে যান, যেখানে যেতে চেয়েছিলেন তারও উপরে— তখন সেখানে গিয়ে রিলাক্স যেন না করেন।

আজ সোমবার (২৯ নভেম্বর) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মানুষ তখনই নিচে নামা শুরু করে যখন যে রিলাক্স করে। তাই রিলাক্স হচ্ছে পৃথিবীর সবযেচয়ে খারাপ জীনিস আবার মানুষের সবচেয়ে খারাপর সময়ে রিলাক্স থাকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয়ে আমাদের সমন্বয় থাকা জরুরি।

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত রয়েছেন।

সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, উন্নত জীবন যাপনের জন্য গবেষণার বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে অনুকরণ নয় উদ্ভাবনই আমাদের শক্তি। উদ্ভাবনের জন্য শিশুকাল থেকেই নিজেদের গবেষণার ওপর জোর দিতে হবে। কারণ গবেষণা হঠাৎ করে হয় না, একটা সংস্কৃতি তৈরি করতে হয় চর্চার মধ্যে দিয়ে। উচ্চশিক্ষায় প্রতিষ্ঠানগুলো গবেষণায় জোর দেবে এটা আমি বিশ্বাস করি। সরকার এক্ষেত্রে অনেক বরাদ্দও দিচ্ছে।

‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল সভাপতি আটক, ভ…
  • ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের
  • ০৭ আগস্ট ২০২৬
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬