নায়েবসহ জামায়াতের ১০ নেতার বিরুদ্ধে আইআইইউসির টাকা আত্মসাতের মামলা

০৭ আগস্ট ২০২১, ০৩:৫৭ PM

© টিডিসি ছবি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম মুহাম্মাদ শামশুল ইসলামসহ ১০ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার (৬ ‍আগস্ট) ১৪ কোটি ৮৯ লাখ ৮৮ হাজার টাকা আত্মাসাতের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানায় এ মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. হুমায়ন কবির।

শামশুল ইসলাম ছাড়া অন্য আসামিরা হলেন, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, মোহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ চৌধুরী, অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আলী আজাদী, তফিকুর রহমান, কামাল উদ্দীন, প্রফেসর মাহাবুবুর রহমান ও আব্দুল খালেক।

মামলায় বলা হয়েছে, আইআইইউসির ৫৫০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড থেকে নেয়া ঋণের টাকা আদায় করে তা অ্যাকাউন্টে জমা না করে আসামিরা পরস্পরের যোগসাজশে ২০১৭-১৮ অর্থবছর থেকে ২০২০-২১ এর মধ্যে উক্ত টাকা আত্মাসত করেছেন, যা অডিট প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এতে আরো বলা হয়, আসামিরা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর বিদেশে থাকা বেয়াই ও শামশুল ইসলামের ছেলের মাধ্যমে টাকাগুলো বিদেশে পাচার করে থাকতে পারেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। টাকা আসামিদের আত্মীয়স্বজনের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬