টিকা দিতে শিক্ষার্থীদের তালিকা চেয়েছে ইউজিসি

২৭ জুলাই ২০২১, ১২:০৬ PM
তালিকা ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে

তালিকা ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে © ফাইল ফটো

করোনা সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সব শিক্ষার্থীর টিকা পাওয়া নিশ্চিত করতে শিক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের নিচে শিক্ষক-কমর্কর্তা ও কর্মচারীদেরও তথ্য নির্ধারিত ছক পূরণ করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত একটি চিঠি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের  সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং ৩০ বছরের নীচে সকল শিক্ষক/কর্মকর্তা-কর্মচারীর তালিকা নির্ধারিত ছক অনুযায়ী একটি ফাইলে করে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে কমিশনের ([email protected]) মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬