মাদক ব্যবসায়ীর হামলায় আহত আইআইইউসি শিক্ষক

০৯ জুলাই ২০২১, ০৯:৫৬ PM
অভিযুক্ত জুয়েল ও ভুক্তভোগী আল ফাতুন

অভিযুক্ত জুয়েল ও ভুক্তভোগী আল ফাতুন © টিডিসি ফটো

সীতাকুণ্ডে মাদক ব্যবসায়ীর হামলায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সহকারী প্রফেসর আল ফাতুন কাউসারের স্ত্রীসহ দুই নারী গুরুতর আহত হয়েছেন। হামলায় পার্কিং করা ব্যক্তিগত একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়েছে।

আজ শুক্রবার (০৯ জুলাই) দুপুর তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ফকিরহাট এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ মাদক ব্যাবসায়ী মো. জুয়েলকে আটক করে।

জানা যায়, একই এলাকার হাজ্বী সৈয়দুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আফলাতুন আল কাওসার। দুপুরে হঠাৎ করে মাদক ব্যবসায়ী জুয়েল তার বাড়ির নিচে এসে অশ্লীল ভাষায় গালাগাল করছিলেন। এসময় তিনি বুঝানোর চেষ্টা করলে শিক্ষক তার স্ত্রী নাঈমা সুলতানা এগিয়ে আসলে তাদের উপর চাড়ও হন জুয়েল।

জুয়েলের ছুরির আঘাতে শিক্ষকের দুই হাতে বেশ জখম হয় এবং মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়। এসময় ঘরের সামনে রাখা একটি প্রাইভেট কারও ভাঙচুর করেন চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল।

স্থানীয় এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা করে জুয়েল। হামলার পর এলাকাবাসী মাদক ব্যবসায়ী জুয়েলকে আটক করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. হারুনের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এদিকে, আহত আইআইইউসির সহকারী অধ্যাপক আল কাউসারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল একই এলাকার খোরশেদ আলমের ছেলে। তার বিরোদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। এসআই মো. হারুন বলেন, মাদক ব্যবসায়ী এক যুবক কর্তৃক আইআইইউসির অধ্যাপকের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬