প্রেমিকার সাথে মনোমালিন্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

২০ জুন ২০২১, ০৫:০০ PM
আত্মহত্যা

আত্মহত্যা © ফাইল ফটো

প্রেমিকার সাথে মনোমালিন্যের জেরে গলায় ফাঁস দিয়ে বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রের নাম মোহাম্মদ সুজন (৩০)। রোববার (২০ জুন) দুপুরে রাজধানীর বাড্ডার একটি বাসায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে তারা দক্ষিণ বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। নিহত সুজন স্টামফোর্ড ইউনিভার্সিটির স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিক্ষার্থীর মামা শাহ আলম জানান, সুজনের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তার সাথে সুজনের ঝগড়া হয়। এই কারণে সে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার দেড়ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬