গাঁজার কেকসহ আটক তিন শিক্ষার্থীর ২ দিনের রিমান্ড

১০ জুন ২০২১, ১০:২০ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © ফাইল ছবি

গাঁজার কেকসহ আটক তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান রিমান্ডের এ আদেশ দেন।

ওই তিন শিক্ষার্থীরা হলেন, কাফিল ওয়ারা রাফিদ, কাজী রিসালাত হোসেন ও সাইফুল ইসলাম সাইফ।

এর আগে, গতকাল বুধবার (০৯ জুন) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের সদস্যরা।

পড়ুন: ‘ব্রাউনি’ নামে নতুন মাদকের সন্ধান, তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

রিমান্ড মঞ্জুর হওয়া ওই তিনজনের মধ্যে কাফিল আমেরিকান ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউন্টার সায়েন্স, রিসালাত ধানমন্ডির অ্যাডভান্সড প্রফেশনালসে এসিসিএ ও সাইফ ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে ইউডার চারুকলায় পড়াশোনা করছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনই মাদকাসক্ত। এদের দুজন নিজ নিজ বাসায় গাঁজার নির্যাস দিয়ে কেক তৈরি করে বিক্রি করতো। একজন এসব কেক ডেলিভারি করতো।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close