কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি

০৩ জুন ২০২১, ০৯:৫৫ PM
ব্যানার

ব্যানার © টিডিসি ফটো

সারাদেশের কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘কনটেস্ট অব উইটস’।

গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও কম্পিউটার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৪-৫ জুন অনুষ্ঠিত হবে।

গ্রিন ইউনিভার্সিটির সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল আজাদ বলেন, কলেজ ও পলিটেকনিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের প্রতিযোগিতা নিঃসন্দেহে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে ঘরে বসে থাকা শিক্ষার্থীরা যেমন সুস্থ বিনোদন পাবেন, তেমনি মেধার দৌঁড়ে নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ পাবেন।

অধ্যাপক সাইফুল বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বড় কথা নয়, অংশগ্রহণই মুখ্য বিষয়। ‘আউট নলেজ’ অর্জনে শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতা আরও অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় মোট পাঁচটি বিষয় তথা পদার্থ, গণিত, আইসিটি ও সাধারণ জ্ঞানের ওপর প্রশ্ন থাকবে। বিজয়ী শিক্ষার্থীদের নগদ অর্থের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬