বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে শেখ কবির-বেনজীর

২৯ মে ২০২১, ০৬:৫৫ PM
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে শেখ কবির-বেনজীর

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির নেতৃত্বে শেখ কবির-বেনজীর © সংগৃহীত

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারন সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির চেয়ারম্যান হিসেবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন ও সেক্রেটারি হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৯ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (যোগাযোগ) বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) বার্ষিক সাধারন সভা এবং কার্যনিবাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত সভায় সমিতির সংঘস্মারক মোতাবেক ২০২১-২০২৩ সালের জন্য কার্যনিবাহী পরিষদের নির্বাচনে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন, চেয়ারম্যান; ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজীর (বিইউবিটি) প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক, ভাইস-চেয়ারম্যান; নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ, সেক্রেটারি জেনারেল; ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহমেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কেবিএম মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুণ:নির্বাচিত হন।

কার্যনিবাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- একেএম এনামুল হক শামীম, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; জনাব নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও ইউনিভার্সিটি; কাজী রফিকুল আলম, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এ্যন্ড টেকনোলজী; ইশতিয়াক আবেদিন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; সাদাফ সাজ সিদ্দিকী, ব্রাক ইউনিভার্সিটি; মোজাফফর উদ্দিন সিদ্দিক, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি; চৌধুরী নাফিজ সরাফত, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ; মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; একেএম নুরুল ফজল বুলবুল, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি; রিয়াদ আহমেদ, ঈসাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ; মো. রেজাউল করিম, সাউথইস্ট ইউনিভার্সিটি এবং কাইয়ূম রেজা চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন ২০২১ পরিচালনা করেন।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close