ইউএপির সঙ্গে তুরস্কের ওনডোকুজ মায়িস বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষরিত

২৩ মে ২০২১, ১১:০০ AM
অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্বাক্ষরিত

অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্বাক্ষরিত © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এর সাথে তুরস্কের ওনডোকুজ মায়িস বিশ্ববিদ্যালয়ের (ওএমইউ) মধ্যে বৃহস্পতিবার (২০ মে) এক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ এবং ওএমইউ এর রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল তাদের স্বস্ব প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হল উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশাসনিক, একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বৃদ্ধি করা এবং পাশাপাশি যৌথ ডিগ্রি প্রোগ্রামসহ শিক্ষামূলক, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়নে কাজ করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোসুদ মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ওএমইউ এর রেক্টর অধ্যাপক ড. ইয়াভুজ উনাল, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান মাহমুদ, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি, ইউএপির রেজিস্ট্রার জনাব আবদুল্লাহ আল মাসুদ, ইউএপির আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক ড. নেহরিন মাজেদ এবং ওএমইউ এর সহযোগী অধ্যাপক ড. মুস্তফা সাইদ কুরসুনোগলু।

অনলাইন এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলের ইউএপি ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬