সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি আইআইইউসি সাংবাদিক সমিতির

১৯ মে ২০২১, ০৬:৪৩ PM
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম © ফাইল ছবি

নথি চুরির মামলায় গ্রেফতার দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (আইআইইউসিসাস)। তার বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সভাপতি আনোয়ার হোসেন লিমন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জাননো হয়।

বিবৃতিতে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা সারাদেশের সাংবাদিকদের হেনস্তা করার শামিল। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত।

এতে বলা বলা হয়, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত করা হয়েছে। এবং সেই সাথে অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬