নর্দান ইউনিভার্সিটিতে ‘ব্লু ইকোনোমি: সেক্টরস এন্ড প্রোসপেক্টস’ শীর্ষক ওয়েবিনার

২৬ এপ্রিল ২০২১, ০৭:৩৮ PM

© টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো ‘ব্লু ইকোনোমি  সেক্টরস এন্ড প্রোসপেক্টস’ শীর্ষক এক আলোচনা সভা। আজ সোমবার (২৬ এপ্রিল) ওয়েবিনার এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

কী-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পশ্চিম বঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রিসার্চ ডিভিশনের ডিরেক্টর ড. অভিজিত মিত্র। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর রেগুলটরি স্টাডিজ গভর্ন্যান্স এন্ড পাবলিক পলিসি এর প্রধান ও রিসার্চ ফেলো ড. শ্যামভু প্রাসাদ চক্রবর্তী এবং পশ্চিম বঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ওসেনোগ্রাফি বিভাগের প্রধান ড. সুফিয়া জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। টেকনিক্যাল সেশন চেয়ার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম। প্রোগ্রাম উপস্থাপনা করেন নর্দান ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফারজানা চৌধুরী।

অনুষ্ঠানে ব্লু ইকোনোমি এর অপার, অবারিত সম্ভাবনা ও সুযোগ নিয়ে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। বাংলাদেশের অর্থনীতিতে এই সেক্টরটির উল্লেযোগ্য অবদান রাখতে পারে বলে সবাই মতামত ব্যক্ত করেন।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬