বিশ্ববিদ্যালয়-কলেজ ও পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে গ্রিন ইউনিভার্সিটির কুইজ ১-২ মে

২৫ এপ্রিল ২০২১, ০৩:০৪ PM
কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতা © সংগৃহীত

সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘ব্যাটল অব ব্রেইনস-দ্যা সিরিজ এডিশন’। গ্রিন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ১-২ মে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানান, মোট পাঁচটি বিষয় তথা পদার্থ, রসায়ন, গণিত, আইসিটি ও ইংরেজির ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রসায়ন, আইসিটি ও ইংরেজির পরিবর্তে বেসিক ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স থেকে প্রশ্ন থাকবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৯ এপ্রিল। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন।

গ্রিন ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন বলেন, তিন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করে এ ধরনের অনলাইনভিত্তিক সিরিজ কুইজ প্রতিযোগিতার আয়োজন বিরল। এর মাধ্যমে করোনায় ঘরে বসে থাকা শিক্ষার্থীরা যেমন সুস্থ বিনোদন পাবেন, তেমনি মেধার দৌড়ে নিজেদের অবস্থান যাচাই করতে পারবেন।

ড. শিহাব আরও বলেন, প্রতিযোগিতায় প্রথম হওয়া নয়, বরং অংশগ্রহণ করাটাই মূল ব্যাপার। মেধা ও মনন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে এতে অংশগ্রহণের আহবান জানান তিনি।

এর আগে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬