ডিআইইউ’তে ভার্চুয়াল নবীনবরণ

২১ এপ্রিল ২০২১, ০৬:০৬ PM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো

করোনা মহামারীতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম সচল রাখতে অনলাইনে নবীনবরণ উৎসবের পালন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মঙ্গলবার (২০-এপ্রিল) অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কম্পিউটার সাইয়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট -এর নতুন দুটি ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়৷

সমগ্র দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। কিন্তু ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালু রয়েছে। তার-ই ধারাবাহিকতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ব্যাচের (ডে-৬৩, ইভিনিং-৮৬) নবীনবরণ সম্পন্ন করে।

মো. তাহজীব উল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ফ্যাকাল্টি অব সাইয়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন ও চেয়ারম্যান ড. এটিএম মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব সিএসই এবং ডিআইইউ’র সিএসই বিভাগের এডভাইজার অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলি এতে অংশ নেন।

বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এ ইউনিভার্সিটির সবচেয়ে বড় মূলধন হলো শিক্ষক ও ছাত্রছাত্রীরা। আমরা তুলনামূলকভাবে কম টাকায় পড়াচ্ছি এবং আমি গর্বের সহিত বলতে পারি বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এতো কম টাকায় এতো মান সম্পন্ন শিক্ষক দ্বারা এতো যত্নসহকারে শিক্ষাদান করে না।

তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাবা-মায়েদের সম্মান করতে শিখবে ও তাঁদের উপদেশ মান্য করে চলবে। এই কোভিড পরিস্থিতিতে সময় নষ্ট না করে শিক্ষকদের কাছ থেকে জানো, শেখো ও শিক্ষাটুকু বিভিন্ন ভাবে কাজে লাগাও। নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। তিনি নতুন শুরু হওয়া ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানে যুক্ত হওয়া নতুন শিক্ষার্থীদের বক্তব্য রাখেন মীম বিশ্বাস।তিনি বলেন, উচ্চতর ডিগ্রির জন্য যখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে পর্যালোচনা করছিলাম তখন আমি আমার এক সিনিয়রের মাধ্যমে ডিআইইউ'র কথা জানতে পারি। এরপরে আমি ফেসবুক, গুগল, ইউটিউবে ডিআইইউ সম্পর্কে জানার চেষ্টা করি৷ পর্যালোচনা শেষে আমার মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-ই আমার জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বল্প টিউশন ফি, আদর্শ শিক্ষাব্যবস্থা, আইইবি স্বীকৃতি এই তিন'র সমন্বয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। আমি আরো জানতে পারি যে, আমাদের শিক্ষকেরা পাঠদানে ও আলোচনায় শিক্ষার বিভিন্ন দ্বার উন্মুক্ত করণে খুব'ই আন্তরিক। এই সমস্ত বিষয় বিবেচনা করে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) -কে বেছে নেই।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬