লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সেমিনার অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সিই ফ‍্যামিলীর উদ‍্যোগে অনলাইন সেমিনার

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সিই ফ‍্যামিলীর উদ‍্যোগে অনলাইন সেমিনার © সংগৃহীত

লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের সিই ফ‍্যামিলীর উদ‍্যোগে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৭ এপ্রিল ২০২১) রাত ৮টায় "Data-Driven Predictive Model Hydrological Varriables: A Perspective of Bangladesh " শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সম্মানিত অতিথি হিসেবে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস‍্য সৈয়দ আব্দুল হাই, ট্রেজারার বনমালী ভৌমিক,  আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের প্রফেসর ড. মো. জহির বিন আলম এবং লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, পিএসসি ।

সেমিনারে  কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথার্ন কুইন্সল‍্যান্ড এ পিএইচডি রিসার্চার/ ক‍্যান্ডিডেট লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ‍্যাপক আবুল আবরার মাসরুর আহমেদ।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাসিম কামালীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং  বিভাগের ভারপ্রাপ্ত  বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ারিং সৈয়দা জেহান ফারজানা।

অনুষ্ঠানে  মো. জাকির হোসেনকে প্রেসিডেন্ট এবং নাফিস আফজলকে জেনারেল সেক্রেটারি করে সিই ফ‍্যামিলীর ২০২১-২২ সালের স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয় ।

সেমিনারে ইণ্ডিপেণ্ডেন্ট ইউনিভার্সিটির ইইই বিভাগের অধ‍্যাপক ড. শাহরিয়ার খান, এবং লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং   বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সিই ফ‍্যামিলির সদস‍্যবৃন্দ অংশগ্রহণ করেন।  

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬