ভিসি-প্রোভিসি যোগদান ও পদত্যাগ করলে জানাতে হবে ইউজিসিকে

০৭ এপ্রিল ২০২১, ১২:০৪ PM

© লোগো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বলছে, বিশ্ববিদ্যালয়সমূহে ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রাে-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও ট্রেজারার গুরুত্বপূর্ণ পদ। তাই এসব পদে সরকার কর্তৃক নিয়ােগ, নিয়ােগকৃত ব্যক্তিদের যোগদান ও পদত্যাগ সংক্রান্ত তথ্য বিভিন্ন নীতি নির্ধারণী ব্যাপারে প্রয়োজন হয়ে থাকে।

এজন্য বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে এসব পদে নিয়োগ, যোগদান ও পদত্যাগ সংক্রান্ত তথ্য প্রেরণ করতে বলেছে কমিশন। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালক মো. ওমর ফারুখ স্বা্ক্ষরিত এক স্মারকে এ বিষয়টি জানানো হয়েছে।

এই স্মারকটি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়, “আপনার বিশ্ববিদ্যালয়ে সরকার কর্তৃক উল্লিখিত পদসমূহে নিয়ােগপত্র জারি করার অব্যবহিতর পরে নিয়োগকৃত ব্যক্তিবর্গের যোগদান করা অথবা না করা কিংবা পদত্যাগ করা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কাগজপত্র সহকারে তাৎক্ষণিকাভাবে ই-মেইলে ([email protected]) এবং হার্ড কপি আকারে কমিশনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।”

দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬