১৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনলাইন ভর্তি মেলা শুরু

০৪ এপ্রিল ২০২১, ১০:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘এইচএসবিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি মেলা’। এতে অংশ নিচ্ছে দেশের দেশের ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিদেশে ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের তথ্য দিতে এই মেলায় অংশ নিচ্ছে মেন্টরস। শিক্ষার্থীরা ৫২টির বেশি বিষয়ে ভর্তির ব্যাপারে জানতে পারবেন।

রোববার (৪ এপ্রিল) সকাল ১০টায় অনলাইনে শুরু হবে এ মেলা। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

অনলাইন ভর্তি মেলায় অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, কানাডিয়ান বিশ্ববিদ্যালয়, সিটি বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ,কুমিল্লা থেকে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬