করোনা ভ্যাকসিন নিতে সহায়তা দিচ্ছে ড্যাফোডিল ভলান্টারি ক্লাব

০১ এপ্রিল ২০২১, ০৯:৫৬ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আসা মানুষদের সহায়তা দিচ্ছে ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাব। ভ্যাকসিন নিতে আসা মানুষদের রেজিস্ট্রেশনের করে দিচ্ছে ক্লাবটি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ রেজিস্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সাভারের আশুলিয়ায় দোসাইদ একে স্কুল এন্ড কলেজ মাঠে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাবের উদ্যোগে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর কাজী দিলজেব কবির রিপন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার মণ্ডল, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোশারফ খান প্রমুখ।

ভলান্টারি সার্ভিস ক্লাব জানিয়েছে, এ রেজিস্ট্রেশন কার্যক্রমে স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন স্থানীয়রা। গত ২১ মার্চ থেকে ড্যাফোডিল ভলান্টারি সার্ভিস ক্লাব এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করে। করোনায় ভবিষ্যৎ পরিস্থিতিতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close