ইউসিবি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিআইইউ

০১ এপ্রিল ২০২১, ০৯:১৭ AM
ইউসিবি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ডিআইইউ

ইউসিবি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ডিআইইউ © টিডিসি ফটো

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা সন্তোষজনক’ বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত ‘ইউসিবি ছায়া সংসদ' বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)। রানার আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি(বিইউবিটি)।

বুধবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডিবেট ফর ডেমোক্রেসি'র সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বিজয়ীদের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী আজিজুর রহমান বুলবুল (দলনেতা ও পক্ষ-দলের প্রধানমন্ত্রী), একই বিভাগের এস.এম আল-আমিন ও ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহ-আলম। দলীয় অপর সদস্য সমাজবিজ্ঞান বিভাগের নীলা।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় এমন বিজয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অতিরিক্ত রেজিস্ট্রার শাহ-আলম চৌধুরী হিমু উচ্ছসিত কন্ঠে বলেন, ‘আমাদের প্রতিযোগীরা এ বিজয়ের মধ্য দিয়ে বরাবরের মতোই আবারও তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে। তাদের বিতর্কের প্রতি প্রেম ও অনুরাগ, সুস্থ প্রতিযোগিতার মানসিকতাই আসলে এ সাফল্যের মূল কারণ। আমি ডিআইইউ ডিবেট টিমের উত্তোরত্তর সাফল্য কামনা করছি।’

বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো করে আসছে। এমনকি আমাদের দেশের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বহু বছর ধরেই এমন সাফল্য অর্জন করে আসছে। এ সাফল্য বজায় থাকুক এটাই প্রত্যাশা।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence