বাসচালককে রড দিয়ে পেটালেন গবি নিরাপত্তাকর্মীর ছেলে

১৮ মার্চ ২০২১, ০৯:২১ PM

© ফাইল ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাসচালক মো. জয়নালকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ঘোড়াপীর মাজারে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নিরাপত্তাকর্মী ইদ্রিস আলীর ছেলে মিত্তুন সাইফ ও তার বন্ধুবান্ধব নিয়ে জয়নালকে মারধর করেছেন। ঘটনার পর ড্রাইভার জয়নালকে নিকটস্থ গণস্বাস্থ্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এর আগে, প্রায় দুই মাস আগে জয়নাল ও নিরাপত্তাকর্মী ইন্দ্রিসের মধ্যে মারামারি হয়। এতে ইদ্রিসের হাত ভেঙ্গে যায়। জয়নাল বলেন, ওই ঘটনার যের ধরে আজ আমাকে ইদ্রিসের ছেলে মারধর করে। প্রথমে ঘুষি মেরেছে, এক পর্যায়ে রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারা শুরু করে।

ইদ্রিস আলী বলেন, আমার ছেলে অপরাধ করে থাকলে তার বিচার হোক। আমার ছেলের উপযুক্ত বিচার হলে আমি মাথা পেতে নেব।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জিয়াউল আহসান বলেন, তারা দুজনেই আমাদের প্রতিষ্ঠানেরকর্মী। পূর্বের যের ধরে আজকের ঘটনা ঘটেছে। দ্রুত এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তাকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নিতে বলেছি৷ আমি জরুরি কাজে ঢাকায় এসেছি। শনিবার আমরা বিষয়টি দেখবো।

দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬