দেশে এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া শাখা

০৯ মার্চ ২০২১, ০২:০৯ PM
ইউজিসি

ইউজিসি © লোগো

ভুয়া বিশ্ববিদ্যালয়ের পর দেশে এবার বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভুয়া শাখার খোঁজ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (এআইইউ), ক্যালিফোর্নিয়া, ইউএসএ এর নামে রাজধানী ঢাকায় ভুয়া স্টাডি সেন্টার পরিচালনা করছে লিংকনস হায়ার এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট নামে দেশীয় একটি প্রতিষ্ঠান। যা একটি অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয় বলে জানা গেছে।

অস্তিত্বহীন বিশ্ববিদ্যালয়টির নামে একটি ওয়েববসাইট (https://www.aiuedu.org/) খোলা হয়েছে এবং শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যা ইউজিসির নজরে এসেছে।

মঙ্গলবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইউজিসি বলছে, যাচাই করে নিশ্চিত করেছে, ইউএসএ’র ক্যালিফোর্নিয়ায় আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি নামে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।

“ভুয়া স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তির বিষয়টি দেখভাল করছে লিংকনস হায়ার এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দিয়ে রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীর শাহজালাল টাওয়ারে এর একটি অফিস খোলা হয়েছে।”

“সম্প্রতি ইস্যুকৃত বিজ্ঞপ্তিটি ইউজিসির নজরে আসে। বিজ্ঞপ্তিতে স্পেশাল স্কলারশিপ এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে মাস্টার্স প্রোগ্রামের জন্য পাঁচ হাজার একশত এবং পিএইচডি প্রোগ্রামের জন্য দশ হাজার ছয়শত ডলার নিচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউএসএ’র ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখা যায় এটি ২০১৪ সালে বাংলাদেশের নওগাঁ জেলা থেকে খোলা হয়েছে। আমেরিকান ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে ব্যবহৃত একটি ছবি বিশ্লেষণ করে দেখা যায় এটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রসেফর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের কোন শাখা ক্যাম্পাস/ স্টাডি সেন্টার ইত্যাদিতে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।

প্রফেসর চন্দ বলেন, অনুমতি ছাড়া বৈধ কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার পরিচালনা করা অবৈধ। এক্ষেত্রে অস্তিত্বহীন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস পরিচালনা করা আইনের চরম লঙ্ঘন। এ ব্যাপারে তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে তথাকথিত এই বিশ্ববিদ্যালয়/ স্টাডি সেন্টার থেকে প্রাপ্ত পিএইচডিসহ যেকোন ডিগ্রি ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।

প্রফেসর চন্দ সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অস্তিত্বহীন বিদেশি এ বিশ্ববিদ্যালয়টির ভুয়া স্টাডি সেন্টার বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

উল্লেখ্য, এর আগে সৈয়দপুরে অস্তিত্বহীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্কবার্তা জারি করে ইউজিসি। কমিশনের দ্রুত ও যথাযথ পদক্ষেপের কারণে অস্তিত্বহীন এ বিশ্ববদ্যিালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ট্যাগ: ইউজিসি
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬