‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন

০৩ মার্চ ২০২১, ০৫:৪৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা ইনস্টিটিউটের (আইবিএ) প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ রচিত গবেষণাধর্মী বই ‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বনানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজের হলরুমে আজ বুধবার (৩ মার্চ ২০২১) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ওয়াজেদ জাফর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর-রাশিদ আসকারী এবং কবি ও গবেষক বিলু কবীর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

বক্তারা আলোচনায় বলেন, ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের বিভাজন সাধারণ মানুষের প্রত্যাশিত ছিল না। সাম্প্রদায়িক চেতনাকে পুঁজি করে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হলো দাঙ্গা। এই মোক্ষম অস্ত্র ব্যবহার করল রাজনৈতিক নেতারা। ইংরেজরা তাদের দোসরদের দিয়ে ভারত ও বাংলাকে ভাগ করে দিল। ভারতের হাজার বছরের ইতিহাস এভাবেই বদলে গেলো। ভারত ও বাংলা ভাগের প্রকৃত ইতিহাস প্রতিটি বাঙালিরই জানা দরকার।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬