ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর রজত জয়ন্তী উদযাপন

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৪ PM

© টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। ‘ইউএপির গৌরবময় পচিশ বৎসর’ এই স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এই আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি।

বক্তব্যের শুরুতে শফি সামি ইউএপির প্রতিষ্ঠাতা উপাচার্য মরহুম হেদায়েত আহমেদের কথা কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করেন যিনি এখান থেকে ২৫ বৎসর আগে এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন।

তিনি গর্বের সাথে বলেন, ইউএপি ২৫ বছর আগে ৩ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডি এলাকায় কিছু ভাড়াকৃত ভবনের কার্যক্রম শুরু করলেও বর্তমানে রাজধানীর প্রানকেন্দ্রে নিজস্ব ক্যাম্পাসে ৫ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ। তিনি ইউএপির সকল প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, গর্বিত অভিভাবক, সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগের ডিনস এবং প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানের অংশ হওয়ার জন্য অভিনন্দন জানান।

আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী ও একেএম কামালউদ্দিন চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন পাটোয়ারি, ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ আলমজেব ফারজাদ আহমেদ এবং ইউএপির তিনজন প্রাক্তন শিক্ষার্থী।

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬