ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ জব্বার একাদশ

২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯ AM

© টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ জব্বার একাদশ। ডিআইইউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জব্বার একাদশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ জব্বার একাদশ ৬ উইকেটে শহীদ সালাম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এই টূর্নামেন্টে’ অংশগ্রহণ করে শহীদ সালাম একাদশ, শহীদ জব্বার একাদশ, শহীদ বরকত একাদশ এবং শহীদ রফিক একাদশ। টূর্নামেন্ট এ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মো. রাকিব খান এবং সাদ আন্দালিব জয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল-হক মজুমদার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, সিনিয়র এসিস্ট্যান্ট ডিরেক্টরর কাজী মো. দিলজেব কবির ও ট্রেন্ডজ ফ্যাশন হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মহসীন আলম উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬
গভীর রাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন
  • ০৮ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহ…
  • ০৮ আগস্ট ২০২৬
আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬