গ্রিন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

২১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৪ PM
র‌্যালিতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার

র‌্যালিতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার © টিডিসি ফটো

প্রভাতফেরি, কেন্দ্রীয় ও জিউবি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার।

পরে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে লেখক, চিন্তাবিদ, শিক্ষক ও জনপ্রিয় বক্তা অধ্যাপক সলিমুল্লাহ খান প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. ফায়জুর রহমান, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলা ভাষা অর্জিত হয়েছে। তাই এর সর্বজনীন প্রয়োগ নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, ভাষা আন্দোলনের এত বছর পরও আমরা অনেক ক্ষেত্রে বিশেষত পড়াশোনায় ইংরেজিকে গুরুত্ব দিয়ে থাকি। অথচ মুদ্রার প্রধান পিঠ হলো বাংলা, দ্বিতীয় ইংরেজি। যতদিন বাংলাকে শিক্ষার প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারব না, ততদিন আমাদের অনেক ক্ষেত্রেই স্বকীয়তা তৈরি হবে না।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ভাষা মায়ের মত। তাই এটাকে বাদ দিয়ে কোন কিছু করা সম্ভব নয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ইতিহাস জানতে উদ্বুদ্ধ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, পৃথিবীতে শত শত ভাষা আছে, অথচ এর মধ্যে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দেয়া হয়েছে; এটা নিঃসন্দেহ বড় ব্যাপার। এ সময় মাতৃভাষা বাংলার প্রসারে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান আলোচনা করেন।

সভায় গ্রিন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ছাত্রীকে লাথি দিয়ে ভিডিও ফেসবুকে, অভিযুক্তকে শাস্তি না দিয়ে…
  • ০৮ আগস্ট ২০২৬
আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুল…
  • ০৮ আগস্ট ২০২৬
পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী …
  • ০৮ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন ফুটবলার আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দলবদলের গুঞ্জন আর্জেন্টিনার তারকা গোলরক্ষকের!
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির হলে ওয়াশরুম ব্যবহারকে কেন্দ্র করে মারধর, শিক্ষার্থী ব…
  • ০৮ আগস্ট ২০২৬