অনলাইনে বসন্ত উৎসব করবে নর্থ সাউথ ইউনিভার্সিটি

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৭ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে অনলাইনেই বসন্ত ‍উৎসবের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আগামীকাল রবিবার সকাল ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

এনএসইউএসএস জানিয়েছে, কাঠখোট্টা শীতের আবেশ শেষ করে ঋতু পরিক্রমায় বসন্ত এসে গেছে। প্রকৃতি নিজের রুক্ষতাকে সজীবতায় রূপ দিয়েছে। বর্ণের, রূপের, গন্ধের এক রঙিন আবেশ ছড়িয়ে দিয়েছে চারদিকে। বসন্তের এই রঙিন দিনগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত নর্থ সাউথ ইউনিভার্সিটি।

তারা জানায়, নতুনভাবে এই বসন্তবরণের অনুষ্ঠানে নিজ নিজ জায়গা থেকে যোগ দিতে হলে চোখ রাখতে হবে North South University Shangskritik Shangathan-এর ফেসুবক পেজ ও North South University-এর ফেসবুক পেজে।

এদিকে অনলাইনে বসন্ত বরণ উপলক্ষে ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। ট্রেলারটিতে সঙ্গীত চর্চা, গানের আসর, চিত্রাঙ্কণ ও বিতর্ক প্রতিযোগীতার বিষয়গুলো স্থান পেয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬