স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় জেআরএন ভিজুয়ালসের ফটো ওয়াক অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৮ PM

© সংগৃহীত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’ আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সংগঠনটির প্রায় ৩৫ জন সদস্যের অংশগ্রহণে এই ফটো ওয়াক হয়। তারা সবাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার বাড়িতে ছবি তোলা হয়।

এ সময় বিভাগের সাবেক শিক্ষার্থী শরীফ সৌরভ ইয়ামীন মজুমদার ও এইচ এস সাকিব উপস্থিত থেকে শিক্ষার্থীদের বালিয়াটি জমিদার বাড়ির বিভিন্ন স্থানে ছবি তুলতে সহায়তা করেন এবং ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তাদের নির্দেশনায় স্থাপত্যকলার পাশাপাশি গ্রামীণ জীবন ও জনপদের ছবি এবং ভিডিও ধারণ করা হয়।

এ সময় বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সামিয়া আসাদি ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সহযোগী আয়োজক হিসেবে ছিল 'ডেড এলিফ্যান্ট ফিল্মস'।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬