আইআইইউসি সাংবাদিক সমিতির সভাপতি লিমন, সম্পাদক আরিফুল

২৬ জানুয়ারি ২০২১, ০৭:৪৯ PM
সভাপতি আনোয়ার হোসেন লিমন ও সম্পাদক আরিফুল ইসলাম

সভাপতি আনোয়ার হোসেন লিমন ও সম্পাদক আরিফুল ইসলাম © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সাংবাদিক সমিতির (আইআইইউসিসাস) ২০২১ কার্যবর্ষের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে দৈনিক অধিকারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আনোয়ার হোসেন লিমনকে সভাপতি পদে ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য তাদের তার দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতির এটাই প্রথম কমিটি।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে মুহাম্মদ সায়েমুল ইসলাম সায়েম (সম্পাদক, নাফটুডে২৪ ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রেদওয়ান ইসলাম শিপলু (স্টুডেন্ট জার্নাল), কোষাধ্যক্ষ পদে আসিফুল ইসলাম (মিরসরাইনিউজ টুয়েন্টিফোর ডট কম), দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সাদিক আজিজ (চিটাগং ক্যাম্পাস টুয়েন্টিফোর ডট কম), পাঠাগার সম্পাদক পদে আসিফ ইকবাল (দৈনিক আলোর দিগন্ত), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. আরশাদ রবিন (ডেইলি বাংলাদেশ বার্তা)।

এছাড়া সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য হিসাবে রাখা হয় এবিএস সায়েম, মাসুদ হিমন ও আজমাইন ফায়েককে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬