ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতায় বিজয়ী বাইউস্টের টিম জিরো

২৫ জানুয়ারি ২০২১, ০৫:৫৮ PM

© সংগৃহীত

'পাওয়ার আপ আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা'য় বিজয়ী হয়েছে কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) শিক্ষর্থীরা।

রংপুরের বরেন্দ্র ইউনিভার্সিটি আয়োজিত এই প্রতিযোগিতায় বাইউস্টের ব্যবসায় প্রশাসন বিভাগের (বিবিএ) মাহমুদুল হাসান, তানজিল হায়দার জুমন ও ফাতির আল মনসুরের দল 'টিম জিরো' বিজয়ী হয়।

২৮টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তিনটি রাউন্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জিতে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা পেয়েছেন টিম জিরোর সদস্যরা।

বাইউস্ট বিবিএ বিভাগের প্রধান ড. ফাতেমা জোহরা বিজয়ী কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন এবং ভবিষ্যত জীবনে সাফল্য কামনা করেন।

উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কে এম সালজার হোসাইনও বিজয়ী শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬