মানারাত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস টিভির উদ্বোধন কাল

০৪ ডিসেম্বর ২০২০, ০৫:৪৯ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমইইউ) ক্যাম্পাস টিভির উদ্বোধণ করা হবে। আগামীকাল শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ক্যাম্পাস টিভির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সাংবাদিকতা বিভাগের অধীনে চালু হতে যাওয়া ক্যাম্পাস টিভি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হবে। এখানে কাজ করে নিজেদের দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে তারা।

ক্যাম্পাস টিভি পরিচালনার জন্য এর মধ্যে স্টুডিও স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসে বসানো হয়েছে বেশ কিছু টিভি মনিটর।

সাংবাদিকতা বিভাগের হেড রফিকুজ্জামান রুমান জানান, ‘গণমাধ্যমের সব শাখায় আমাদের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ার পরিকল্পনা থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পাস টিভি ছাড়াও আমাদের অনলাইন নিউজ পোর্টাল রয়েছে এবং নিয়মিত ম্যাগাজিন বের করারও পরিকল্পনা রয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬