বেসরকারি বিশ্ববিদ্যালয়

ভিসি-প্রোভিসি-ট্রেজারার নিয়োগ দিতে প্যানেল পাঠানোর নির্দেশ

২৪ আগস্ট ২০২০, ০৫:১২ PM

© লোগো

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদ শূন্য রয়েছে তা পূরণের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে তিন জনের প্যানেল প্রস্তুতপূর্বক প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে তা পাঠাতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেবে বলে হুশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।

রবিবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়। এই আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট যেসব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও প্রো-ভিসির পদ খালি রয়েছে তা পূরণ করতে ১০ শতাংশ সিনিয়র অধ্যাপকদের তালিকা পাঠানোর নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে, আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে জ্যেষ্ঠতার ক্রমানুসারে ১০ শতাংশ অধ্যাপকের জীবনবৃত্তান্তসহ নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এবং ২৫টি প্রো-ভিসির পদ শূন্য রয়েছে। এছাড়া ১৯ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর এসব শীর্ষ পদে দ্রুত নিয়োগ দিতে গত ৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছিল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভার সভাপতিত্ব করেন। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬