সিনহার সহযোগী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মুক্তি দাবি

০৬ আগস্ট ২০২০, ০৫:৩০ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি করা হয়।

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শিপ্রা ও সিফাতকে মিথ্যা মামলা সাজিয়ে অযথা হয়রানি করা হচ্ছে।

পুলিশের করা মামলার কারণে শিপ্রা ও সিফাতের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের দ্রুত মুক্তি দেয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, শিপ্রা ও সিফাতের সার্বিক নিরাপত্তা ও নিঃশর্ত মুক্তি দিতে হবে, মেজর সিনহা হত্যার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আটককৃত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মানসিক প্রহসন থেকে মুক্তি দিতে হবে।

কক্সবাজারের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সিনহা রাশেদ প্রাণ হারান। এ সময় তার সঙ্গে থাকা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

মদ খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬