চলে গেলেন গণ বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ড. আবেদা আফরোজা

২৩ এপ্রিল ২০২০, ০৭:২৩ PM
ড. আবেদা আফরোজা

ড. আবেদা আফরোজা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সিনিয়র সহকারী অধ্যাপক ড. আবেদা আফরোজা আর নেই। আজ দুপুর আড়াইটার সময় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, জন্মগতভাবেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন ড. আবেদা আফরোজা। দুইবছর আগে জীবন ধারণের অপরিহার্য দুটো কিডনিই বিকল হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস করে জীবন চালাতেন। অবশেষে আজ চলে গেলেন। আজ বাদ এশায় পাবনায় তার নিজ বাড়িতে জানাযা শেষে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মৃত্যুকালে তিনি এক ছেলে এবং একমেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেন গেছেন। তার মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মী, ছাত্র-ছাত্রী এবং শুভ্যানুধ্যায়ী সহ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ড. আবেদা আফরোজা ২০০৩ সালে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে যোগদান করেন।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬