লিডিং ইউনিভার্সিটির অনলাইন ক্লাসে উপস্থিতি ৮০ ভাগ শিক্ষার্থী

০৬ এপ্রিল ২০২০, ০৪:৪৮ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনায় লিডিং ইউনিভার্সিটিতে গত ২৩ মার্চ থেকে অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে।

এ বিষয়ে অগ্রগতি জানতে আজ সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে আলোচনা সভা করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

এতে শিক্ষকগ জানান, শিক্ষার্থীরা খুব আগ্রহ নিয়েই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে এবং বিভিন্ন কোর্সে উপস্থিতির সংখ্যা ৬০ থেকে ৮০ ভাগ। তারা Zoom, Google classroom সহ বিভিন্নভাবে এ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বৈশ্বিক এই দূর্যোগ মূহুর্তে সকলের মিলিত প্রচেষ্টায় অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ায় লিডিং ইউনিভার্সিটির সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন ড. রাগীব আলী।

এ শিক্ষাকার্যক্রমের মাননির্নয়নের জন‍্য ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য বনমালী ভৌমিক।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬