গণ বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

১৪ জানুয়ারি ২০২০, ০১:৫৯ PM

© টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বাৎসরিক বাজেট পাশ ও মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত সাধারণ সভায় যোগদান করতে এসে শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির অন্যতম ট্রাষ্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনিসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিনিয়র সহকারী রেজিস্ট্রারসহ বেশ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা একাডেমিক ভবনের ৪১৭ নাম্বার কক্ষে অবরুদ্ধ রয়েছেন।

জানা যায়, মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী ক্যাম্পাসে আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীরা তাদের ২ দফা দাবি তার কাছে তুলে ধরেন। এসময় তাদের দাবি না মেনে এক পর্যায়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়োজনে গণ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে বলে হুমকি দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময় শিক্ষার্থীরা, ‘জাফরুল্লাহ, জাফরুল্লাহ, মানি না, মানব না’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান দিতে থাকে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কর্মকর্তা তখন নিশ্চুপ থাকেন।

এসময় সময় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্দেশ্যে বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে নাটক শুরু করছেন। শুধুমাত্র আপনার জন্য বৈধ উপাচার্য, ব্যবসায় প্রশাসন ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যার সৃষ্টি হয়েছে। আপনি আজ শিক্ষার্থীদের সাথে বসে কোনো সমাধান না দেয়া পর্যন্ত আটক থাকবেন।

শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ে বৈধ উপাচার্য নিয়োগের ব্যাপারে আশ্বাস দিয়েও তার কোনো প্রতিফলন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে না পারায় না এবং বিভিন্ন বিভাগের অনুমোদন সংক্রান্ত জটিলতা নিরসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ফলপ্রসূ ভূমিকা না থাকা।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬