ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। এ সময় শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভর্তি পরীক্ষা-সংক্রান্ত প্রথম সভায় পরীক্ষার তারিখ নির্ধারণসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও বিভাগীয় শহরে নয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

এবারও গত শিক্ষাবর্ষের মতো ইউনিট বিন্যাস অপরিবর্তিত থাকবে। তবে আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে চারটি উপকমিটিও গঠন করা হয়েছিল। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র ও সময় পাওয়া, অতিরিক্ত ব্যয় এবং আয়োজনের অন্যান্য জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষে এ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬