নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে ড্যাব নেতাকর্মীদের মারধর, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ PM
বুধবার নিজ কক্ষে মারধরের শিকার হন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি

বুধবার নিজ কক্ষে মারধরের শিকার হন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি © সংগৃহীত

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকির কার্যালয়ে প্রবেশ করে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে উপসচিব ইমতিয়াজ হোসেন সই করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে। এতে সদস্য সচিব হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। কমিটির অপর সদস্য হলেন উপসচিব ইমতিয়াজ হোসেন।

অফিস আদেশে বলা হয়, আজ বুধবার আনুমানিক বেলা ১১টায় আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে পরিচালকের ওপর হামলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে বর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

এতে আরও বলা হয়, তদন্ত কমিটি ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সুস্পষ্ট পর্যবেক্ষণ, প্রাপ্ত তথ্য-প্রমাণ, দায়-দায়িত্ব নিরূপণ ও প্রয়োজনীয় সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। কমিটি প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

এর আগে বেলা ১১টার দিকে মহাখালীতে আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে তাকে মারধর করেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) একদল নেতাকর্মী। এতে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক। এ ঘটনায় ইতোমধ্যে তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করেছে ড্যাব। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছে ড্যাব থেকে।

এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬