আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত

২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ PM
কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কথা বলছেন

কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কথা বলছেন © সৌজন্যে প্রাপ্ত

বিশ্ব ডিম দিবস ২০২৬ ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাম্পাসের অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ)-এর খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে ক্যাব ইন্টারন্যাশনাল সহ আয়োজক হিসেবে অংশগ্রহণ করে। সেমিনারে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত-ই-রাব্বী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান।

সেমিনারে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ক্যাব ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা প্রবন্ধগুলোর ওপর বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিএসএসএফের সাংগঠনিক সম্পাদক ও আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।

বিশ্ব ডিম দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল “প্রোটিন দ্যাট পাওয়ারস অ্যান্ড প্রটেক্টস”, যা ডিমের পুষ্টিগুণ ও জনস্বাস্থ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে। অন্যদিকে, বিশ্ব খাদ্য দিবস ২০২৬-এর প্রতিপাদ্য “ইনোভেট টুডে, নারিশ টুমরো” বা ‘আজ উদ্ভাবন, আগামী দিনের সমৃদ্ধি’, যা খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ ও টেকসই খাদ্যব্যবস্থার উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। 

সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্যবাহিত রোগ প্রতিরোধ, পুষ্টি, জনস্বাস্থ্য এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে নিরাপদ খাদ্যবিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এ ছাড়া, সেমিনার চলাকালে অংশগ্রহণকারীদের কাছ থেকে অনুষ্ঠান, মূল প্রবন্ধ ও নিরাপদ খাদ্য-সম্পর্কিত বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে সংগ্রহ করা হয়, যাতে পরবর্তী সময়ে এসব বিষয় পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়।

বিএসএসএফ আশা করে, এ আয়োজন নীতিনির্ধারক, বিজ্ঞানী, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খাদ্য উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংলাপ ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে, আয়োজক প্রতিষ্ঠান আইইউবি এবং কো-অর্গানাইজার ক্যাব ইন্টারন্যাশনালের সহযোগিতা নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যবিষয়ক জ্ঞান বিনিময়, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে ইতিবাচক অবদান রাখবে।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950