গ্রিন ইউনিভার্সিটির ভর্তি মেলা শেষ হচ্ছে ১৫ জানুয়ারি

১৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৬ PM
গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটি ক্যাম্পাস © ফাইল ফটো

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষ ছাড়ে ভর্তি মেলা চলছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময়ে শিক্ষার্থীরা ভর্তি ফি’র ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং সেমিস্টার ২০২০-এ ভর্তি হতে পারবেন।

এছাড়াও সিটি ক্যাম্পাসের ভর্তিতে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ এবং স্থায়ী ক্যাম্পাসে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ ওয়েভার পাবেন। সিএসই (ইভিনিং) ও ইইই (ইভিনিং) প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ৫ শতাংশ ওয়েভার।

গ্রিন ইউনিভার্সিটিতে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগামগুলোর মধ্যে রয়েছে- সিএসই, ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এমবিএ, ইএমবিএ, ল’ (এলএলবি ও এলএলএম), সমাজবিজ্ঞান, ইংলিশ এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।

বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে ভর্তিচ্ছু মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও খেলোয়াড়রা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন। এসএসসি ও এইচএসসির ফলাফল, করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আমেরিকান সিটিস্থ’ স্থায়ী ক্যাম্পাসে ভর্তি হলে রয়েছে সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত ছাড়।

ভর্তির জন্য শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিটি ক্যাম্পাস ২২০/ডি বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২০৭ এবং পূর্বাচল আমেরিকান সিটি ক্যাম্পাসে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ: ০১৭৫৭০৭৪৩০১, ০১৭৫৭০৭৪৩০২, ০১৭৫৭০৭৪৩০৩, ০১৭৫৭০৭৪৩০৪, ০১৭১৩২৮৯২১৭, ০১৭৬৪ ১৯৩৩৯৬। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.green.edu.bd থেকেও জানা যাবে।

এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬