বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউ স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ PM
রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী বিইএআর সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে ইউআইইউর প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বিইএআর (বায়োটেকনোলজি, ইলেকট্রনিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস) সামিট ও ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ২০২৬-এ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রদর্শনী স্টল পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নভোথিয়েটারে দুই দিনব্যাপী সামিটটির উদ্বোধনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ইউআইইউর উদ্ভাবিত ইউআইইউ মার্স রোভার, ইউআইইউ রেসকিউ রোভার এবং ইউআইইউ মেরিনারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যুগান্তকারী গবেষণা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন। এ ছাড়া স্টলে প্রদর্শিত স্মার্টএন্ডো, বলতে চাই, স্মার্ট অটিজম বার্তা, বিস্ক্যান এবং ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) গবেষণা প্রকল্পসমূহ পরিদর্শন করেন। এসব উদ্ভাবন ও গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং সমাজকল্যাণে ইউআইইউর ক্রমবর্ধমান অবদানের প্রতিফলন তুলে ধরে।

বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম প্রধানমন্ত্রী গভীর আগ্রহ সঙ্গে দেখেন। ইউআইইউর গবেষণাকে বাস্তবসম্মত প্রযুক্তি, উদ্ভাবন এবং বাণিজ্যিকভাবে কার্যকর সমাধান ও রূপান্তরের নিরলস প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬